উত্তরদিনাজপুর

ছট পুজার নিয়মরীতি পালন করতে গিয়ে টাঙ্গন নদীতে তলিয়ে গেল দুই প্রথম বর্ষের ছাত্রী

ছট পুজার নিয়মরীতি পালন করতে গিয়ে টাঙ্গন নদীতে তলিয়ে গেল দুই প্রথম বর্ষের ছাত্রী। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধিন রাধিকাপুরের টাঙ্গন নদীর ঘটনা। এই ঘটনায় জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষেরা পুনম চৌহান নামের এক ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালেও খোঁজ মেলেনি জ্যোতি সাহা (১৬) এর। জানাগেছে, এই ছাত্রীদের বাড়ি কালিয়াগঞ্জ পুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মিস্ত্রি পাড়ায়। কালিয়াগঞ্জ শহরে শ্রীমতি নদী নব্যতা হাড়ানোয় দীর্ঘদিন থেকে রাধিকাপুরের টাঙ্গন নদীতেই যান কালিয়াগঞ্জ থানা এলাকার প্রচুর মানুষ। স্বাভাবিক ভাবেই স্থানীয় মানুষজন প্রশ্ন তুলছেন ইদানীং দুর্গাপুজা বা অন্যান্য নদী লাগোয়া সামাজিক উৎসবে সিভিল ডিফেন্স সহ সরকারী প্রচুর ব্যবস্থা প্রমান করে বর্তমানে সরকারী ব্যবস্থার অভাব নেই। কিন্তু প্রশাসন এত লোকের টাঙ্গন নদীতে উপস্থিতি নিশ্চিত জেনেও সেই সব ব্যবস্থা গ্রহনে কেন সচেষ্ট হলো না? সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।